রামগঞ্জে করোনা উপসর্গে নিয়ে একজনের মৃত্যু, ৬ বাড়ি লকডাউন

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১২:০১

লক্ষ্মীপুর রামগঞ্জে করোনা উপসর্গ সর্দি-জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে জামাল হোসেন (৪০) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তিনি উপজেলার শেফালীপাড়া নিজ বাড়িতে মারা যান। নিহত জামাল মৃত ইউনুস খার ছেলে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, তিনি প্রায় এক সপ্তাহের বেশি সময় যাবত সর্দি-জ্বর, কাশি-শ্বাসকষ্ট, ডায়রিয়া ও গলা ব্যথায় ভুগছিলেন। নিহত জামাল অসুস্থ হয়েও স্থানীয় বাজার এবং আত্মীয়-স্বজনের কাছে যাতায়াত করেছেন। কার কার কাছে গেছে তা জানানর জন্য হাসপাতালের একটি গ্রুপ ঐ এলাকাতে অবস্থান করছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, নিহতের বাড়িসহ আশপাশের ৬ বাড়ি লকডাউন করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশন রামগঞ্জ শাখার পশিক্ষণ প্রাপ্ত ইমামগণ লাশ দাফন করবেন।

ইত্তেফাক/আরএ