সিলেট জেলা লকডাউন ঘোষণা

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৯:৪৩

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিলেটের মানুষকে কিছুতেই ঘরে রাখা যাচ্ছিলোনা। এই অবস্থায় অবশেষে কঠোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। শনিবার বিকাল ৪টা থেকে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত পুরো সিলেট জেলা লকডাউন ঘোষণা করেছেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। তবে, জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম।

তিনি বলেন, জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার কথা বলা সত্বেও অনেকেই ঘরে থাকছিলেন না। তাই বাধ্য হয়ে  প্রশাসন সিলেট জেলা লকডাউন করা সিদ্ধান্ত হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  তবে, জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে 

এদিকে করোনা পরিস্থিতিতে খোদ সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই  শনিবার দেখা যায় ভ্যান ও ঠেলায় করে ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের ভিড়। ক্রেতারাও  ভিড় করে সবজি ক্রয় করছিলেন। প্রায় দিনই বিভিন্ন হাটবাজারেও মানুষের ভিড় পরিলক্ষিত হচ্ছিল। কর্মকর্তারা জানান, পুলিশ বা  প্রশাসনের লোকজন দেখলে সরে যায়। পরে তারা আবার ভিড় জমায়।

আরও পড়ুন: লকডাউনে বিয়ে, বর-কনেসহ সবাই গ্রেফতার

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) এএইচএম মাহফুজুর রহমান জেলা প্রশাসকের জারীকৃত বিজ্ঞপ্তির বরাত দিয়ে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো।’

জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে জেলা ও উপজেলার প্রবেশ পথগুলো বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলও বন্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/বিএএফ