অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্টারনেট সংযোগ চালু রাখলে বিভিন্ন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডাটা কনজ্যুম করে যা ব্যয়বহুল এবং ফোনের চার্জ দ্রুত শেষ করে। তবে খুব সহজেই এটি বন্ধ করে রাখা যায়। এ জন্য ফোনের Settings থেকে Data Usgae অপশন নির্বাচিত করে সেখান থেকে মেন্যু বাটনে ট্যাপ করতে হবে। এরপর একটি মেন্যু পাওয়া যাবে। সেখান থেকে Restrict background data চেকবক্সটি নির্বাচিত করে দিলেই ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবহার বন্ধ হয়ে যাবে।
