রোকন ইমনের নতুন গান ‘মানুষ’

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৯:৪৪

বিনোদন রিপোর্ট

 

বৈশ্বিক এই মহামারিতে পুরোবিশ্বের বিনোদন দুনিয়া বন্ধ। তবে এরমধ্যেও আটকে নেই গান প্রকাশ। সংগীতশিল্পীরা অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে গানের ভিডিও প্রকাশ করছেন। অনেকে আবার নতুন গান প্রকাশ করছেন। এরমধ্যে প্রকাশ পেল সংগীতশিল্পী ও সংগীত পরিচালক রোকন ইমনের গান ‘মানুষ’। ছোট এই জীবনে আমাদের কত না চাহিদা। ক্ষমতা আর পুঁজিকে বিস্তৃত করার কত না অপচেষ্টা। কিন্তু ক্ষুদ্র একটি অণুজীবের কাছে মানুষ কত অসহায়!

করোনা ঘিরে এ সঙ্কটের দিনে সবাই যখন গৃহবন্দি, আতঙ্কে কাটাচ্ছে প্রতিটি মুহূর্ত। গানটির কথা লিখেছেন মান্না মাহমুদ এবং সুর করেছেন রোকন ইমন ও মান্না মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন তোফায়েল আহমেদ খান।

রোকন ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে।