উদ্ধৃতি

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২০:৪৮

এই রোগ অত্যন্ত ছোঁয়াচে। তাই যদি বাইরে বের হয়ে কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কেউ এসে থাকেন তাহলে তার মাধ্যমেই এই ভাইরাসটি ছড়াতে থাকবে। তাই হাত ধোয়ার কথা বলা হচ্ছে। তবে হাত ধোয়ার সঙ্গে সঙ্গে মোবাইল সেট, ফোনের কভার, চশমা, মানিব্যাগ, ঘড়ির ব্যান্ড, চশমা রাখার খাপ এবং হাতের আংটির মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে। তাই এগুলোও ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। সাবধানতা অবলম্বনের বিকল্প নেই।

— ডা. এ বি এম আবদুল্লাহ

    প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক

(সূত্র :দৈনিক ইত্তেফাক, ১১ এপ্রিল ২০২০)