মুহম্মদ আনিসুল হক
১২ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ২৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৭ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় সুফল পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। কর্মস্থলে যাবতীয় মতবিরোধ এড়িয়ে চলুন। শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো আত্মীয়ের সঙ্গে হঠাত্ যোগাযোগ হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। শরীর ভালো যাবে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
