মতলবে আরও একজন করোনায় আক্রান্ত

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২০:৫৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মতলবে মোট দুইজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো। জেলা সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তি পেশায় বিক্রয় প্রতিনিধি।

স্থানীয়রা জানান, আক্রান্ত ব্যক্তি নারায়নগঞ্জে একটি বিস্কুট কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন। ৮ এপ্রিল নারায়নগঞ্জ থেকে তিনি বাড়ি আসেন। জ্বর-সর্দি, কাশিতে আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ৯ এপ্রিল ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। পরে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। 

আরও পড়ুন: করোনা শনাক্তের পর হাসপাতাল থেকে পালানো যুবক আটক

 এ রির্পোট লেখা পর্যন্ত তিনি বাড়িতে অবস্থান করছেন। 

ইত্তেফাক/এসি