বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ ডা. মোজাম্মেল হোসেন এমপি বলেন, দক্ষিণাঞ্চল তথা দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নৌকায় আবারো ভোট দিতে হবে। দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের কাজ এগিয়ে নিয়ে গেছেন। বর্তমান সরকারের আমলে এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা দৈবজ্ঞহাটী সেলিমাবাদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসমুদ্রের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সেলিমাবাদ থানা, শরণখোলায় পর্যটন কেন্দ্র ও পানগুছি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। আগামী নির্বাচনে নৌকা বিজয়ী হলে বাগেরহাট-৪ আসনের এ দাবি পূরণ হবে। দৈবজ্ঞহাটী ইউনিয়ন আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সাবেক আইজিপি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল রহিম খান, বাগেরহাট-৪ আসনের প্রধান নির্বাচনী এজেন্ট এইচএম মিজানুর রহমান জনি, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক ড.এ কে আজাদ ফিরোজ টিপু, মোরেলগঞ্জ পৌর মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লায়ন শামসুল আলম, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য এমআর জামিল হোসাইন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহাবুদ্দিন তালুকদার, জেলা পরিষদের সদস্য আফরোজা আক্তার লিনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, মাহমুদ আলী খান, মোরশেদা আকতার, মিজানুর রহমান বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, শরণখোলা সদর আসাদুজ্জামান মিলন, সাগর সাধু, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম প্রমুখ।
