সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা :ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের নিজস্ব অর্থায়নে গতকাল শনিবার সকালে সদরপুর উপজেলার সদর ইউনিয়নে কর্মহীন ও অসহায় ৯০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও পেঁয়াজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ। পর্যায়ক্রমে সদরপুর উপজেলার সব ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।