বাগেরহাট প্রতিনিধি
লকডাউনের পর রাজধানী ঢাকা থেকে এম্বুলেন্সে করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাগেরহাটে আসা একই পরিবারের পাঁচ জনসহ ছয় জনকে নেওয়া হয়েছে সদর হাসপাতালের আইসোলেশনে। বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের বাড়িতে আশ্রয় নেওয়া নারী-শিশুসহ এই পরিবারটির সব সদস্যের শরীরে উচ্চমাত্রার জ্বরসহ করোনার উপসর্গ থাকায় তাদের শনিবার দুপুরে সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি থাকা এক বৃদ্ধকেও আইসোলেশনে নেওয়া হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ছয় জনের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
