বকশীগঞ্জে সরকারি চাল জব্দ, আটক এক

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২১:১৯

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বকশীগঞ্জ থানা পুলিশ ৫ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করেছে। শুক্রবার রাতে বকশীগঞ্জ পৌর শহরের মধ্যবাজার থেকে চালগুলো উদ্ধার করা হয়। ঐ সময় দোকানের মালিক নূর কামালকে আটক করে পুলিশ। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। নূর কামালকে আদালতে সোপর্দ করা হয়েছে।