লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু ব্যক্তির লাশ দাফন সত্কারে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায়।
কমিটির সদস্যরা হলেন—লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী (টিম লিডার), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. আবুল কালাম (স্বাস্থ্যকর্মী), ইসলামী ফাউন্ডেশনের ইমাম মোহাম্মদ আবদুর রশিদ ও মো. নাছির উদ্দিন (মৃতদেহ দাফন/সত্কারকারী), লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের সাগর আলম (গাড়িচালক) ও ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক মোহাম্মদ তাফসিরুল ইসলাম (ধর্মীয় কার্যাদি সম্পাদনকারী)।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান, করোনা সংক্রমণে মৃতদের লাশ দাফন-সত্কারে লোহাগাড়া উপজেলায় ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
