¬চাল আত্মসাতের অভিযোগে ডিলারশিপ বাতিল

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২১:২০

দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

গরিবের ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগে দেবিদ্বারে আবদুল কুদ্দুস সরকার নামের এক ব্যক্তির ওএমএস ডিলারশিপ বাতিল করেছে উপজেলা প্রশাসন। তিনি দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের সরকারের বড়ো ভাই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, সুবিল ইউনিয়নের ডিলার আবদুল কুদ্দুসের চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। আমি রবিবার নিজে থেকে উপকারভোগী যতজন আছে প্রত্যেকের হাতে কার্ড হস্তান্তর করব এবং ১০ টাকা কেজি দরে সবাইকে চাল বিতরণ শুরু করব।