গত বৃহস্পতিবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মার্কার নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা। বিকাল হতে হতেই বিভিন্ন এলাকার মানুষজনের আগমনে মাঠটির চারদিক কানায় কানায় ভরে উঠে।
গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচন পূর্ববর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
