বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি করোনা ভাইরাসের মহামারিতে দরিদ্রদের জন্য দেওয়া ত্রাণ ‘আত্মসাত্কারী মানুষরূপী’ জানোয়ারদের কঠোরভাবে দমনের আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বারবার সতর্ক করার পরেও আমাদের কিছু মানুষের ভুলে সমগ্র দেশে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী, চিকিত্সক, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের মানুষকে ঘরে থাকার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষের অসচেতনতার কারণেই এ লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। যার ফলে করোনা ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। সবার প্রতি অনুরোধ, সবাই ঘরে থাকুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন।’
