টেক্সটাইল মিলও বন্ধ থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

গার্মেন্টস খাতের কারখানার পাশাপাশি সরকারি বর্ধিত ছুটির সঙ্গে মিল রেখে টেক্সটাইল খাতের মিলও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে কোনো কারখানায় শ্রমিকের বেতন দেওয়ার প্রয়োজন হলে তা কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিল্স অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও শিল্পাঞ্চল পুলিশকে অবহিত করতে হবে। গতকাল সদস্যদের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিএমএ। এর আগে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুটি সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ একই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সরকারি সাধারণ ছুটি থাকলেও ইতিমধ্যে তা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।