গাইবান্ধা-১ আসনে মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এমদাদুল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:১৯

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক নাদিম। বৃহস্পতিবার ইমামগঞ্জ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে সড়ে দাঁড়ানোর এ ঘোষণা দেন। স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক নাদিম লিখিত বক্তব্যে বলেন, মহাজোট প্রার্থী (লাঙ্গল) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এছাড়া নির্বাচনে এ আসনে মহাজোট প্রার্থীকে বিজয়ী করতে তার নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকা প্রমুখ।