আফগানিস্তানে সহিংসতা হ্রাসে তালেবানের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার দোহায় তালেবান নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। মার্কিন বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার রাতে শান্তি চুক্তির বাস্তবায়ন করতে তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করেছেন জেনারেল মিলার। গত ২৯ ফেব্রুয়ারি কাতারের দোহায় ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটাতে দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি হয়। এরই মধ্যে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। —আল জাজিরা
