মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতলী বাজারের পাশে কোভিড-১৯ রোগীদের জন্য ইউনাইটেড গ্রুপের উদ্যোগে ইউনাইটেড হসপিটালের একটি বর্ধিত অংশ ২৫ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট করা হয়েছে। এটি স্বয়ংসম্পূর্ণ ও যথাযথ মানসম্মত যন্ত্রাদি দ্বারা গঠিত ও স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইউনিটটি স্বাস্থ্য অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ইউনাইটেড হসপিটালের সিইও মোহাম্মদ ফাইজুরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। — প্রেস বিজ্ঞপ্তি
