মুলাদীতে মহাজোটের লাঙ্গলের প্রার্থীর সমর্থনে সংবাদ সম্মেলন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:২০

মুলাদীতে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে সমর্থন দিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেলের কার্যালয়ের মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রাজ্জাক ভুলু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী-বাবুগঞ্জ আসনের মহাজোটের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এনামুল হক খান নকীব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাওলাদার, মুক্তিযোদ্ধা মাস্টার দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিয়াউল আহসান খান শিপু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন-অর-রশিদ খান প্রমুখ।