শরণখোলায় ডাকাতি সংঘটিত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:২১

বৃহস্পতিবার রাতে শরণখোলার কদমতলা গ্রামে মুখোশধারী ডাকাতরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। গৃহকর্তা শাহে আলম সিকদারের স্ত্রী মাহমুদা বেগম জানান, রাত একটার দিকে ডাকাত দল  ঘরের দরজা খুলতে বলে। না খোলায় দরজা ভেঙে মুখোশ পরা চার/পাঁচজন ডাকাত সদস্য ঘরে ঢুকে আলমারি ও ট্রাঙ্কের তালা খুলে নগদ ১০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, বালা ও কানের দুলসহ অন্যান্য  মালামাল নিয়ে যায়। তার স্বামী চাকরির কারণে নারায়ণগঞ্জে কর্মস্থলে থাকেন। বাড়িতে তিনি মেয়ে সাদিয়া(৮) ও ছোট ছেলে নিয়াজকে(৫) নিয়ে থাকেন।

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।