রামগঞ্জে গার্মেন্টস শ্রমিক করোনায় আক্রান্ত 

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১২:৩৪

রামগঞ্জে খোরশেদ আলম (৩২) নামের একজন গার্মেন্টস শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা গুনময় পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। খোরশেদ আলম উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সিরাজ উল্যার ছেলে।

জানা যায়, খোরশেদ আলম ঢাকার সাভারে একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি ৭/৮ দিন পূর্বে সর্দি, জ্বর, কাশি নিয়ে গোপনে একই ইউনিয়নের কাসিমনগর তার শশুর বাড়ীতে এসে হোম কোয়ারেন্টাাইনে ছিলেন। সম্প্রতি তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হলে নমুনার ফলাফল পজেটিভ আসে।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্স কর্মকর্তা গুনময় পোদ্দার বিষয়টি নিশ্চিত করে বলেন, নমুনার ফলাফল পজেটিভ হওয়ায় স্থানীয় সংসদ ড. আনোয়ার খানের সার্বিক সহযোগীতায় তাকে গতকাল রাতে আমাদের হাসপাতালের আইসোলেশনে এনে চিকিৎসা প্রদান করি। আজ তাকে উন্নত চিকিৎসার জন্য কয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করি।

উপজেলা নির্বাহী কর্মকর্ত মুনাসির জাহান জানান, খোরশেদ আলমের নিজের বাড়ী এবং তার শশুরবাড়ীসহ আসপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি