বৃহস্পতিবার রাতে কাঠালিয়ায় এক মাদ্রাসা ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে হচ্ছে উপজেলার চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার(১৪)। সে উপজেলার জয়খালী গ্রামের মোঃ শহিদুল ইসলামের মেয়ে। পারিবারিক ও স্থানীয় লোকজন জানিয়েছে, সুমাইয়া আক্তার কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। হয়ত সে কারণে আত্মহত্যা করেছে।
থানার এসআই মোঃ আবু জাফর জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
