রাজৈরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৮:৫১

মাদারীপুরের রাজৈর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় রাজৈর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার পাইকপাড়া এলাকার ওই ব্যক্তি জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় মাদারীপুর হাসপাতালে রেফার্ড করা হয়।

আরো পড়ুন: প্রতিপক্ষের পা কেটে বিজয় উল্লাস, আহত অর্ধশত

হাসপাতালের আরএমও ডা. মিঠুন জানান, জরুরি সেবার দেয়ার জন্য ঔষধ প্রয়োগের পুর্বেই তিনি মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা তা নির্ণয়ে নমুনা রেখে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএএম