রঙ্গরস

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২০:৩৫

এক ভদ্রমহিলার স্বামী মারা যাওয়ার তিন মাস পর তিনি তার দেবরকে বিয়ে করেন। এবং স্বামীর একটি অয়েল পেইন্টং ড্রইংরুমে স্মৃতি হিসেবে সাজিয়ে রাখেন। তার এক বান্ধবী তার পূর্ব স্বামীকে চিনতেন না। ছবিটি দেখেই তাকে প্রশ্ন করলেন, এটি কার ছবি রে?

—আমার ভাশুরের।

 

রহিমের সঙ্গে সেলিনার বিয়ে ফাইনাল। সেলিনা রহিমকে বলল, দেখ আগ বাড়িয়ে কাউকে এখনই বিয়ের কথা বোলো না। সবাইকে চমকে দিতে হবে। তবে আমি শুধু করিম ভাইকে বলব।

—কেন করিম ভাইকে কেন?

—করিম ভাই বলেছিল যে কোনো গাধাই নাকি আমাকে বিয়ে করবে না।

 

 

০