হাসপাতাল ছাড়লেন ডালগ্লিশ

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২০:৫৪

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসে পজেটিভ প্রমাণিত হওয়ার চতুর্থ দিনেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাবেক লিভারপুল ফরোয়ার্ড কেনি ডালগ্লিশ। চূড়ান্তভাবে রোগমুক্তির আগ পর্যন্ত তাকে নিজ বাড়িতে স্বেচ্ছা নির্বাসনে থাকার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুরোনো শারীরিক সমস্যার জন্য গত বুধবার স্থানীয় একটি হাসপাতালে গিয়েছিলেন ডালগ্লিশ। সেখানে অন্য পরীক্ষার সঙ্গে করোনা ভাইরাসের পরীক্ষাও করা হয় তার। ফলাফলে দেখা যায়, শরীরে করোনার জীবাণু বয়ে বেড়াচ্ছেন তিনি। তবে করোনা ভাইরাস পজেটিভ হলেও শরীরে কোনো প্রকারের লক্ষণ ধরা পড়েনি তার, শুক্রবার ব্যাপারটি নিশ্চিত করে তার পরিবার। লক্ষণ ধরা না পড়ার কারণে গতকাল রবিবার তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই চলবে তার পুরোপুরি আরোগ্য লাভের প্রক্রিয়া।