সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক নারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামছুদ্দিন রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন। করোনা পজিটিভের তথ্য পাওয়ার পর থেকেই উপজেলার চণ্ডিপুর এলাকা লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, চণ্ডিপুর গ্রাম লকডাউন করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা শনাক্ত নারীকে আইসোলেশনে নেবার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের অন্যরা আক্রান্ত কি না যাচাই করার জন্য নমুনা সংগ্রহ করা হবে।
