জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স নিয়মিত ভর্তির রিলিজ স্লিপে আবেদন শুরু ৭ জানুয়ারি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন  আগামি ৭ জানুয়ারি  বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও  ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে এবং যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে, সে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।