নেত্রকোনা প্রতিনিধি
করোনায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য নেত্রকোনায় ২০ সদস্যের বিশেষ টিম প্রস্তুত করা হয়েছে। বিশেষ টিমের সমন্বয়কারী গাজী মোহাম্মদ আব্দুর রহিমের নেতৃত্বে একটি টিম রবিবার নেত্রকোনার জেলা প্রশাসক মঈন উল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে নামের তালিকা তুলে দেন।
গাজী মোহাম্মদ আব্দুর রহিম বলেন, করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের গোসল, কাফন ও জানাজার জন্য পরিবার ও স্বজনরা আতঙ্কিত হয়ে এগিয়ে না আসায় ধর্মীয় মূল্যবোধ ও মানবতার সেবায় নেত্রকোনার একদল উদ্যমী আলেম উলামাসহ ২০ সদস্যের স্বেচ্ছাসেবী বিশেষ টিম এগিয়ে এসেছে।
বিশেষ টিমের সঙ্গে ০১৭৩৭-১৪৮০২১, ০১৯২০-১৭১৪২৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
