মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান করোনায় আক্রান্ত। রবিবার দুপুরে মতলব উত্তর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেন।
ইতিপূর্বে মতলব উত্তর উপজেলার পূর্ব হানিরপাড়ের এই উপজেলার প্রথম করোনা রোগী ৩০ বছরের এক যুবককে ৬ এপ্রিল আবাসিক মেডিক্যাল অফিসার চিকিত্সা দিয়েছিলেন। ৯ এপ্রিল ঐ করোনা রোগী ও তার স্ত্রীকে হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হয়। ১১ এপ্রিল দুর্গাপুর থেকে করোনার দ্বিতীয় আরেক রোগী ও তার স্ত্রীকে এই হাসপাতালে আইসোলেশনে আনা হয়। রবিবার দুপুরে আবাসিক মেডিক্যাল অফিসারসহ করোনায় আক্রান্ত তিন জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
