বরিশালে ত্রাণ বিতরণ অব্যাহত

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:১২

বরিশাল অফিস

বরিশালে করোনার কারণে কর্মহীন মানুষের মধ্যে সিটি করপোরেশন এবং সদর আসনের এমপিসহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। রবিবার সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৭৬০টি পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ জানান, নগরীর ৩০টি ওয়ার্ডের কর্মহীন ৪০ হাজার মানুষের তালিকা করে সবার ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এরই মধ্যে ১৫ হাজার পরিবারে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে অন্যদের খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।