চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদ। গতকাল রবিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি। বিদায়ি চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজের কাছ হতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
রিয়ার অ্যাডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদ ১৯৬৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে নৌবাহিনীতে যোগ দেন এবং এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে আন্তর্জাতিক সাব লেফটেন্যান্ট কোর্স এবং লন্ডনের রয়্যাল নেভাল কলেজ থেকে প্রাথমিক স্টাফ কোর্স, তুরস্ক থেকে তার্কি ভাষা কোর্স ও গানারি স্পেশালাইজেশান কোর্স, ভারত থেকে ইন্টারন্যাশনাল হিউমেনিটেরিয়ান ‘ল’ কোর্স, যুক্তরাষ্ট্র হতে এক্সিকিউটিভ ডিসিশন মেকিং কোর্স সম্পন্ন করেন।
