প্রদীপ কুমার দেবনাথ
বাংলাদেশ হেল্থ রিপোর্টার্স ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার সেবিকা দেবনাথের বাবা প্রদীপ কুমার দেবনাথ (৮০) পরলোক গমন করেছেন। তিনি হূদেরাগ ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রদীপ কুমার দেবনাথ ঘোড়াশাল সার কারখানার প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি তিন কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন। তার স্ত্রী গত বছর জুলাই মাসে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ হেল্থ রিপোর্টার্স ফোরাম তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
