জামালপুরে মৃত নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত, ৫০ বাড়ি লকডাউন

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:৩৯

নারায়ণগঞ্জ থেকে জামালপুরের ইসলামপুর ফিরে মারা যাওয়া গৃহবধূ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে তার শরীর থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে এ তথ্য জানানো হয়।

 

উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী গৃহবধু আসমা আক্তার (২৮) সম্প্রতি ঢাকার নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন। গত ১০ এপ্রিল জ্বর ও মাথা ব্যাথা নিয়ে মারা গেলে তার স্বামী ও স্বজনরা প্রচার করে, তিনি ক্যান্সার ও ঠান্ডা জনিত কারণে মারা গেছেন। এলাকাবাসীর সন্দেহ হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করে। পরে উপজেলা স্বাস্থ্য বিভিাগের পক্ষ থেকে মৃত নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়।

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম এ তাহের জানান, মৃত গৃহবধূর পাঠানো রিপোর্টটি পজেটিভ এসেছে। এ উপজেলার এ পর্যন্ত ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আশপাশের ৫০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।


 
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জেলার সাতটি উপজেলা থেকে পাঠানো নমুনার মোট ২৪৬ জনের রির্পোট পেয়েছি। তার মধ্যে আটজন সংক্রামিত। এক নারী মারা গেছেন। অবশিষ্ট সাতজন আইসোলেশনে চিকিৎসাধীন।

 

ইত্তেফাক/এএম