বেসরকারি চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই সংগ্রহের অনুরোধ

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৪:৫৭

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সা সেবায় নিয়োজিত কনসালটেন্ট, ডাক্তার, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ স্বাস্থ্যসেবায় নিয়োজিত সব স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এর ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

রবিবার এক বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূইয়া ও সেক্রেটারি জেনারেল ডা. মো. মঈনুল আহসান বলেছেন, বিশ্বময় করোনা ভাইরাসের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রীর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে দেশের এই ক্রান্তিলগ্নে সবকিছুর উর্ধ্বে উঠে মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। যাতে চিকিত্সা সেবা নিতে আসা একজন রোগীও যেন বিনা চিকিত্সায় ফেরত না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বিবৃতিতে নিম্নলিখিত সরবরাহকারীর নিকট হতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা। এরা হলেন, মো. আসাদুজ্জামান (০১৭৩০৭১৪৭৪৯), সোহেল (০১৯৫৩৬৭৩০২৮) ও গোলাম মহিউদ্দিন (০১৭১১৭২০৯৫২)।—প্রেস বিজ্ঞপ্তি