প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

গত ১২ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘স্ত্রী ও সন্তানদের নির্যাতন থেকে মুক্তি চান এক ব্যবসায়ী’ শিরোনামে প্রকাশিত সংবাদের আইনগত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মশিহুর রহমান। সোফিয়া মারিয়াম, আশিক কালাম শিহাব, নওরিন সাবা কালাম নোভা ও আশিষ কালাম সিয়ামের পক্ষে পাঠানো এই নোটিশে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল আর্থিকভাবে লাভবান হতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ৬৫ বছরের বৃদ্ধ আবুল কালাম বাবুলকে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে। এই কুচক্রী মহল বাবুলকে জিম্মি করে তার পরিবারের কাছে যেতে দিচ্ছেন না। তাকে চিকিত্সাও নিতে দিচ্ছেন না। তার নিজের বাসা, স্ত্রী ও সন্তান থাকলেও তাদের কাছে বাবুল সাহেবকে যেতে দিচ্ছেন না। বাবুলের ম্যানেজার আবুল হোসেন ও ঘনিষ্ঠ আইনজীবী খালেদ মাসুদ মজুমদার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে জিম্মি করে রেখেছে।