খুনি মাজেদের ফাঁসি হওয়ায় দেশবাসী স্বস্তি পেয়েছে --------------নাসিম

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২২:১৭

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় দেশবাসী স্বস্তি পেয়েছে। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই খুনির দণ্ড কার্যকর হওয়ায় দেশবাসীর সঙ্গে আমরাও আনন্দিত। জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

গতকাল রবিবার এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, কীভাবে এই খুনি কয়েক যুগ ধরে কাদের আশ্রয়-প্রশ্রয়ে ছিল এবং জিয়া-এরশাদ-খালেদা জিয়ার আমলে এই ব্যক্তিটি উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে গেল? কাদের সমর্থন ও সহযোগিতায় এত বছর ধরে এই খুনি ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত স্থানে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে সরকারি কর্মকর্তার দায়িত্ব পালন করল? এখন এসব ব্যক্তিদের মুখোশ উন্মোচন করা দরকার।