রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

খন্দকার রেজাউল আলম সানু

ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা খন্দকার রেজাউল আলম সানু (৭৪) বৃহস্পতিবার দুপুরে হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। শুক্রবার সকালে হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোজাম্মেল হোসেন

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন (৭৪) গত ২৫ ডিসেম্বর আক্বেলপুর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। ২৬ ডিসেম্বর বাদ জোহর উপজেলার ঝাড়ঘরিয়া মরহুম অছিম উদ্দীন ঈদগাহ মাঠে ম্যাজিস্ট্রেট মোঃ রাফিকুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জবির উদ্দীনের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে যান।