শোক সংবাদ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৮

আব্দুল হাকিম মীর

ইন্দুরকানী উপজেলার জাতীয় ছাত্র সমাজ (জেপি)র যুগ্ম আহবায়ক মামুন রানার পিতা আব্দুল হাকিম মীর (৭৫) শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি  স্ত্রী, ৩  ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী  রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আজ শনিবার সকাল ১১ টায় ইন্দুরকানীর নিজ বাড়িতে জানাজা  শেষে পারিবারিক কবরস্থানে তাকে   দাফন করা হবে।

অমলেন্দু সাহা

কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, কুটি জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা এবং এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত অমলেন্দু সাহা (৮২) বুধবার সকালে কুটি সাহাপাড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। ওইদিন বিকালে আইনমন্ত্রী আনিসুল হক অমলেন্দু সাহার মরদেহে ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। 

ডা. মো. কবির আহাম্মদ

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক (ইনচার্জ) উপজেলার মঙ্গলকান্দি গ্রামের আনোয়ার আহাম্মদের পুত্র চিরকুমার ডা. মো. কবির আহাম্মদ (৫৫) শুক্রবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ১ ভাই, ২ বোন রেখে যান। বেলা ৩টায় মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জেলাতুন নেসা

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ ড. মো. আলাউদ্দিনের মাতা জেলাতুন নেসা (৯৭) বৃহস্পতিবার সিরাজগঞ্জের কাজিপুরের মাজনাবাড়ি গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন ছিলেন। তিনি পাঁচ ছেলে, আট মেয়ে রেখে যান। শুক্রবার গ্রামের বাড়িতে বাদ জুম্মা মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জেলাতুন নেসার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও অফিস প্রধানগণ গভীর শোক প্রকাশ করেন।