জীবনের ঝুঁকি নিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনীতিকে সচল রাখতে যেসব বেসরকারি ব্যাংক কর্মকর্তা সেবায় নিয়োজিত রয়েছেন তাদের কেউ করোনায় আক্রান্ত হলে প্রত্যেক ব্যাংক তাদের স্ব স্ব কর্মকর্তাদের সম্পূর্ণ চিকিত্সা খরচ বহন করবে। এ ছাড়াও সংক্রমিত হয়ে কারো কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিটি ব্যাংক উক্ত কর্মকর্তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। গতকাল রবিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) এক কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
