বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার (১২ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুর আলম ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাধবী রায় ও বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আক্রান্ত এলাকা লকডাউন ঘোষণা করেছেন।
আরো পড়ুন: বাংলাদেশে করোনা আক্রান্ত প্রথম শিশুর মৃত্যু
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, ইতিমধ্যে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পুরো বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত এলাকা ও যেসব জায়গায় আক্রান্ত ব্যক্তির আসা যাওয়া ছিল সেসব জায়গা লকডাউন ও প্রশাসনিক তদারকি বাড়ানোর জন্য বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে৷
ইত্তেফাক/এএএম
