নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩৪

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। কয়েকদিন ধরেই এ ধরনের বার্তা পাচ্ছেন তারা। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ হুমকি দেয়া হচ্ছে। নাম, ঠিকানাবিহীন ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ‘আল্লাহু আকবার। এ কুফরি নির্বাচন বন্ধ কর অথবা মুজাহিদদের হাতে ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাক। যেকোনো সময় নির্বাচন  কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ মুজাহিদিন।’ ০১৮৮০৯০৮৭৩০ নম্বর থেকে এ হুমকি দেয়া হয়েছে। এর আগে দশম সংসদ নির্বাচনে কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল। তবে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি এবারই প্রথম।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বাচন ভবনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটের দিন ভবনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে।