রঙ্গরস

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৯:৫৯

পাহাড়িপথে একটি বিজ্ঞপ্তি।

‘এই পাহাড়িয়া পথ অতিশয় বিপদসংকুল, অতিশয় সাবধানে এই সংকীর্ণ পথে যাতায়াত করিবেন। এই সড়ক অধিকাংশ সময় বরফ বা বৃষ্টিতে অতি পিচ্ছিল, হঠাত্ পিছলাইয়া পড়িয়া গেলে গভীর  গহ্বর, পাঁচ কিংবা ছয় হাজার ফুট খাদ। মৃত্যু অনিবার্য।’

পুনশ্চ:

‘যদি সত্যিই পা পিছলাইয়া পড়িয়া যান, ডান দিকে তাকাইতে মোটেই ভুলিবেন না, ডানদিকের প্রাকৃতিক দৃশ্য নিতান্ত অনুপম।’

 

এক দম্পতির ভ্রমণ পরবর্তী বাক্যালাপ। স্বামী বলছেন, ওগো আমরা যে হোটেলটাতে উঠেছিলাম তার নাম যেন কী?

—দাঁড়াও হোল্ডওলটা খুলে তোয়ালেটা বের করি।