মুহম্মদ আনিসুল হক
১৪ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৯ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বুধ ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা :৫ ও ৯। শুভ বার :মঙ্গল ও বুধ। শুভ রত্ন :রক্তপ্রবাল ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্যে গর্বিত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কাজকর্মে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় রাখুন। শিক্ষার্থীরা পড়াশোনায় আনন্দ পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মস্থলে পদস্থ প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন।
