‘এক বৈশাখে’
এনটিভিতে আজ দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে বৈশাখের বিশেষ নাটক ‘এক বৈশাখে’। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, স্বর্ণলতা দাস আঁচল, শেখ মাহবুব রহমান, এ কে আজাদ সেতু, প্রিয়ন্তী প্রমুখ।
‘ছোট পরিবার আবশ্যক’
বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ছোট পরিবার আবশ্যক’। জুলফিকার ইসলাম শিশিরের রচনা এবং জুলফিকার ইসলাম শিশির ও আতিফ আসলাম বাবলুর পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, নুসরাত জান্নাত রুহী, সমাপ্তি মাশুক, সিমান্তী প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে।
‘এক বৈশাখী ভোরে’
বাংলাভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘এক বৈশাখী ভোরে’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শিল্পী সরকার অপু, মাসুদ হারুণ প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ ৯টা ১০ মিনিটে।
টেলিফিল্ম ‘কাপল’
এনটিভিতে আজ রাত ১টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘কাপল’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, ঈষিকা, কাজী উজ্জ্বল প্রমুখ।
নাবিলার বিয়ে ঠিক হয়ে আছে তার বাবার বাল্যবন্ধু রফিক সাহেবের ছেলে সানির সঙ্গে। কিন্তু সানির অনেককিছুই মেলে না নাবিলার সঙ্গে। নাবিলার বড় বোনের বিয়েতে আফতাব প্রথমবার নাবিলাকে দেখে মুগ্ধ হয়। অনেকদিন পর যখন সানির সঙ্গে নাবিলার সম্পর্ক শেষের পথে ঠিক তখন আফতাবের সঙ্গে দেখা হয় নাবিলার। দু’জনের ভালো বন্ধুত্ব হয়। আফতাব যেদিন নাবিলাকে তার ভালোবাসার কথা বলতে যাবে ঠিক সেদিন ফিরে আসে সানি। বিয়েও ঠিক হয়ে যায় ওদের। কিন্তু শেষ মুহূর্তে নাবিলা বুঝতে পারে সে আফতাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সানিও ব্যাপারটা বুঝতে পারে। সানি নিজে নাবিলাকে আফতাবের হাতে তুলে দেয়।
