বিরলে উপজেলা চেয়ারম্যান বজলুর রশীদ কারাগারে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আ ন ম বজলুর রশীদ কালুকে থানা পুলিশ নাশকতার পরিকল্পনার মামলায় আটক করে আদালতে সোপর্দ করেছে। আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।

গত বৃহস্পতিবার ভোরে বিরল থানা পুলিশ বজলুর রশীদকে আজিমপুর ইউপি’র রুনিয়া গ্রামের তার বাসভবন থেকে আটক করে। থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, সকালে তাকে নাশকতার পরিকল্পনার পূর্বের একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, বজলুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন লাভ করেছিলেন এবং পরবর্তীতে চূড়ান্ত মনোনয়ন বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক পাওয়ার পর তাকে সমর্থন জানিয়ে ধানের শীষ মার্কায় ভোট কামনাসহ গণসংযোগ ও পথসভায় শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন।