রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতিতে তাবলিগ থেকে ফেরা ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। উপজেলায় এটিই প্রথম করোনা সংক্রমণের ঘটনা। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম। তিনি জানান, রামগতি পৌরসভা এলাকার ৫৫ বছর বয়সি ঐ ব্যক্তি কিছুদিন আগে নারায়ণগঞ্জে তাবলিগে গিয়েছিলেন। এক সপ্তাহ আগে তাবলিগ থেকে তিনি এলাকায় আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন জানান, রামগতিতে প্রথমবারের মতো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো।
