স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে স্বরূপকাঠিতে ফিরে আসা লোকজনকে নিয়ন্ত্রণের লক্ষ্যে সন্ধ্যা নদীতে রাত জেগে টহল দেন ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। গত কয়দিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে মালবাহী ট্রলারে বা বিকল্প যানবাহনে রাতের আঁধারে দলে দলে লোকজন আসছেন এমন খবরে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।
ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, কোভিড-১৯ একটি মারাত্মক সংক্রমণ ব্যাধি। মানুষের সংস্পর্শে এটি দ্রুত ছড়ায়। স্বরূপকাঠিবাসীকে নিরাপদ রাখতে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
