কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সদ্য স্থাপিত ল্যাবরেটরিতে পলিমার চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) মেশিনে খুব শিগিগরই শুরু হচ্ছে করোনা রোগী শনাক্তকরণে নমুনা পরীক্ষা। ফলে এখন থেকে কুষ্টিয়াতেই মিলবে করোনা রোগীর ভাইরাস শনাক্তকরণ ফলাফল রিপোর্ট। আগামী ১৮ এপ্রিল করোনা টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিত্সক কর্মকর্তা (আরএমও) ডাক্তার তাপস কুমার সরকার। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের পাশাপাশি করোনা রোগী ম্যানেজমেন্ট ও চিকিত্সায় ডাক্তার-নার্সদের প্রস্তুত রাখা হয়েছে।
