ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় লোভনা আক্তার রুপা (১৫) নামে তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলা শহরের মধ্যপাড়া এলাকার নির্মল করের বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত তরুণী শহরের কাজীপাড়া দরগামহল্লার মুসলিম মিয়ার মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, স্থানীয় লোকজন তরুণীর লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। গলায় রশি পেছানো ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
